নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
নীলফামারী জেলার বাইকারদের জন্য শুরু হচ্ছে ফুয়েল কার্ড

নীলফামারী জেলার বাইকারদের জন্য শুরু হচ্ছে ফুয়েল কার্ড

নীলফামারী জেলায় মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ফুয়েল কার্ড পদ্ধতি শুরু হয়েছে।

জেলা প্রশাসক জানান, জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং বাইক চালকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হবে। সবাই সম্মত হলে পর্যায়ক্রমে বাইক চালকদের মধ্যে ফুয়েল কার্ড বিতরণ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু করা হবে।এ উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার মোটরসাইকেল চালকরা নির্ধারিত পদ্ধতিতে সহজেই জ্বালানি সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আগামী ১২ তারিখের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বিষয়টি চূড়ান্ত হবার পর নীলফামারী জেলার প্রত্যেকটি উপজেলায় কার্যকর হবে এবং কি কি কাগজপত্র দিয়ে ফুয়েল কার্ড পাওয়া যাবে তা জানা যাবে।

hello saidpur 24 news.com

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com