নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সৈয়দপুরে কিছু দোকান বন্ধ হচ্ছে, কিছু অর্ধেক খোলা।

সৈয়দপুরে কিছু দোকান বন্ধ হচ্ছে, কিছু অর্ধেক খোলা।

নীলফামারীর সৈয়দপুরে কিছু ব্যবসায়ী মানছেন না সরকারের নির্ধারিত সন্ধ্যা সাতটায় দোকান বন্ধের নির্দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ছবি এবং সরজমিনে ঘুরে দেখা যায় রাত সাড়ে নয়টার দিকেও সৈয়দপুরের ব্যস্ততম শহীদ জিকরুল হক সড়কের অনেক দোকানপাট খোলা ছিল। অনেক শোরুমে দেখা গিয়েছে হাফ শাটার করে রেখেছেন, ভিতরে ঠিকই সব লাইট ফ্যান চলছে।অনেকটা প্রশাসনের সাথে চালাকি করার চেষ্টা করেছেন। যা দেশের একজন সচেতন নাগরিকের কাছ থেকে কাম্য নয়।

এদিকে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি এবং সৈয়দপুর প্লাজা কমিটির পক্ষ থেকে মাইকিং করে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হলে পাইকারি কাপড় মার্কেট এবং সৈয়দপুর প্লাজা মার্কেট সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ হলেও, বন্ধ হয়নি শহরের শামসুল হক সড়কের খুচরা কাপড় বাজার। সৈয়দপুর কাপড় মার্কেটের এমডি স্টোরের মালিক শেখ জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা আমাদের মেনে চলা উচিত। যেখানে ইরানের জনগণ নিজের দেশের জন্য বুক পেতে দিচ্ছে সেখানে আমরা দোকানপাট বন্ধ করতে পারবো না এটা তো আসলে মেনে নেওয়া যায় না।অন্যদিকে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ শাহিন খান বলেছেন প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, দেশের এমন সংকটের মুহূর্তে দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসা উচিত।পাশাপাশি ক্রেতাদেরও সরকার প্রদত্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মার্কেটে আসা উচিত।।#hellosaidpur24news

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com