নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
মার্কেট, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬ টায়, অফিস ন’টা থেকে চারটা

মার্কেট, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬ টায়, অফিস ন’টা থেকে চারটা

অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬ টায় বন্ধ হচ্ছে মার্কেট। আজ শুক্রবার থেকেই কার্যকর।

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (৩ এপ্রিল,শুক্রবার) থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকাল ৪টা নির্ধারণ করা হয়েছে। একই সাথে, সারা দেশে সব ধরনের দোকানপাট ও শপিং মল প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এই নতুন নির্দেশনার বিস্তারিত তুলে ধরেন।প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।কর্মকর্তাদের সকাল ৯টা থেকে ৯:৪০ মিনিটের মধ্যে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত (আনুষঙ্গিক কাজের জন্য ৪টা পর্যন্ত খোলা)।

হাসপাতাল, ফার্মেসি, কাঁচাবাজার এবং রেস্তোরাঁ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সচিব আরো জানান, “কেবল সময় পরিবর্তন নয়, বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হতে হবে। অফিসের এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চালানো যাবে না এবং দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।” তিনি আরও জানান, সরকারি সভা-সেমিনারে আপ্যায়ন খরচ ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।সরকার স্পষ্ট জানিয়েছে, এই আদেশ অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।#hellosaidpur24news #বিদ্যুৎসাশ্রয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com