দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ ২০২৬, শনিবার সকাল ৯টায় এই বিশাল জামাতটি সম্পন্ন হয়।এই জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমী, যিনি জাতীয় ইমাম সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি।বৈরী আবহাওয়া ও সকালের বৃষ্টি সত্ত্বেও এই জামাতে দিনাজপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।
সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন করতে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং পুলিশ, র্যাব, আনসারসহ গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
প্রায় ২২ একর জায়গাজুড়ে বিস্তৃত এই ঈদগাহটি আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ। এর প্রধান মিনারে ৫২টি গম্বুজ রয়েছে এবং দুই প্রান্তের মিনার দুটির উচ্চতা ৬০ ফুট।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি