নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো। ১জুন থেকে কার্যকর!! সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫ সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। নীলফামারীতে মোটরসাইকেলে পাঁচ বছরের শিশু অ প হ র ণ এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ,, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু নীলফামারীতে শিশুকে যৌ’ন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষক আটক সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার..
সৈয়দপুরে নারী দিবসে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন নারী উদ্যোক্তারা

সৈয়দপুরে নারী দিবসে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন নারী উদ্যোক্তারা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এভাবে নীলফামারীর সৈয়দপুরে দিনমজুর ও পথচলতি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন স্থানীয় নারী উদ্যোক্তারা। মানবিক এই উদ্যোগে শহরের ব্যস্ততম সিএসডি মোড় থেকে বিমানবন্দর সড়ক এলাকায় শতাধিক শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।

রোববার (৮ মার্চ) ইফতারের আগমুহূর্তে শহরের ব্যস্ত সড়কজুড়ে যখন যানজট আর ঘরে ফেরার তাড়াহুড়ো, ঠিক সেই সময়েই ভিন্ন এক মানবিক চিত্র দেখা যায়। একদল নারী উদ্যোক্তা মোড়ে মোড়ে দাঁড়িয়ে রিকশাচালক, পথচারী, দিনমজুরসহ ঘরে ফিরতে না পারা রোজাদারদের হাতে ইফতার ও পানির প্যাকেট তুলে দেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে থাকা অসহায় বৃদ্ধ, নারী ও শিশুদের কাছেও গিয়ে পরম মমতায় ইফতার পৌঁছে দেন উদ্যোক্তারা। অনেকের জন্য এই ইফতার যেন ক্লান্তিকর দিনের শেষে একটুখানি স্বস্থি ও প্রশান্তি হয়ে আসে।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ললিতা শোরুমের রোজিটি নাজনীন চৈতী, শাহবাজ নিপা, সামিয়া গ্যালারির সামিয়া আহমেদ, বিউটি সলিউশনসের শেলি, ড্যাজি ক্যান্ডেলসের নুসরাত আরা, আফসা গ্যালারির আফশা ইভা, ঊর্নিশা ক্যানভাসের তাসনিম ঊর্নিশা, রিদি ক্যানভাসের রিদিতা, ইরাম গ্ল্যামার বুটিকসের ইরাম ও রুফুন্নেসা রজনীসহ অন্যান্য নারী উদ্যোক্তারা।

নারী উদ্যোক্তা শাহবাজ নিপা ও রোজিটি নাজনীন চৈতী জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা প্রথমে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছি। পাশাপাশি সৈয়দপুরের নারী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে এনে ভবিষ্যতে নারী উন্নয়ন ও সহযোগিতামূলক কাজ করার লক্ষ্যে একটি কমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। নারী দিবসে এমন একটি মানবিক কাজ করতে পেরে আমরা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ।

এ সময় সামিয়া আহমেদ, আফশা ইভা ও তাসনিম ঊর্নিশাসহ অন্যান্য উদ্যোক্তারা বলেন, সমাজের প্রতি আমাদেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই পবিত্র রমজানে রোজাদারদের পাশে দাঁড়াতে আমরা সবাই একত্রিত হয়ে এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com