ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (ডুয়েট) পুরকৌশল বিভাগের ৩৮ ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মদ নাঈম ট্রেনে ছি/নতাই/কারীর কবলে পড়ে গুরুতর আ/হত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) জয়দেবপুর থেকে ঢাকায় আসার সময় এ ঘটনা ঘটে। নূর মোহাম্মদ তার ফেসবুক পোস্টে জানান, বৃহস্পতিবার জয়দেবপুর থেকে ঢাকায় আসার সময় ট্রেনের শেষ বগির একটি সিটে বসে ছিলেন তিনি। এ সময় পেছন থেকে এক ছি/নতাইকা/রী ট্রেনের ভেতর থেকে তার মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ফোনটি উদ্ধারের জন্য তিনি দরজার কাছে গিয়ে
ছি/নতাইকা/রীকে ধরার চেষ্টা করেন।
এ সময় ছিন/তাইকারী/রা তাকে টানাহেঁচড়া করে এবং একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আ/হত হন এবং তার দুই পা কে/টে যায়। এ সময় ছি/নতাইকা/রীরা তার সঙ্গে থাকা ল্যাপটপ ও ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আ/হত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি