নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

বিশ্বে মহামারি করোনায় সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল গতকাল মঙ্গলবার। ওইদিন ১০ হাজার ৮১৬ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি বিশ্ব। শুধু মৃত্যু নয় চলতি মাসের বেশিরভাগ দিনই দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছে। শঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শীতের আগমনে বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। বেশিরভাগ অঙ্গরাজ্য চলতি মাসে রেকর্ড করোনা সংক্রমণ প্রত্যক্ষ করেছে। শুধু যুক্তরাষ্ট্র নয় দুই আমেরিকা, ইউরোপ ও এশিয়ার দেশগুলোতেও ভাইরাসটির সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী।
রয়টার্সের হিসাব অনুযায়ী এর আগে বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত ৪ নভেম্বর; ১০ হাজার ৭৩৩ জন। আর এই ভাইরাসটিতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সবশেষ হিসাব বলছে, দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ৫৭৪ জন।
এ ছাড়া বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নতুন করে গড়ে যত মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন এখানেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিন বিশ্বে করোনায় প্রাণ হারানো প্রতি ১২ জনের একজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের পর সবচেয়েবেশি প্রাণহানি যথাক্রমে ব্রাজিল ১ লাখ ৬৬ হাজার ৬৯৯ এবং ভারত ১ লাখ ৩০ হাজার ৯৯৩ জন।
গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী শহর উহান থেকে প্রাদুর্ভাব ছড়ানোর পর এ পর্যন্ত করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে এক-চতুর্থাংশ ইউরোপের। মহাদেশটিতে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। একমাত্র যুক্তরাজ্যে প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়েছে।
ইউরোপে যুক্তরাজ্যের পর করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইতালি ৪৬ হাজার ৪৬৪ জন এবং ফ্রান্স ৪৬ হাজার ২৭৩ জন। গত রোববার আবারও আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
এদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে গত মঙ্গলবার ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে। শুধু যুক্তরাজ্য আর ফ্রান্স নয় মহামারি এই ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ইউরোপের বেশিরভাগ দেশের সরকার ফের করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ, কারফিউ ও লকডাউন নিষেধাজ্ঞা জারি করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com