নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
সৈয়দপুরে ৯০ পেরোনো অসহায় বৃদ্ধার ভাঙা ঘর মেরামত করে দিলেন কলেজ অধ্যক্ষ লুৎফর রহমান

সৈয়দপুরে ৯০ পেরোনো অসহায় বৃদ্ধার ভাঙা ঘর মেরামত করে দিলেন কলেজ অধ্যক্ষ লুৎফর রহমান

সৈয়দপুরে ৯০ পেরোনো অসহায় বৃদ্ধার ভাঙা ঘর মেরামত করে দিলেন কলেজ অধ্যক্ষ।

সৈয়দপুর প্রতিনিধি: সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের এক কলেজ অধ্যক্ষ। তিনি নিজস্ব উদ্যোগে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বসবাসরত ৯০ বছর বয়সী এক বৃদ্ধার ভাঙা ঘরটি মেরামত করে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই বৃদ্ধার নাম আলো রানী দাস। বয়স ৯০ বছর পেরিয়ে গেছে। বার্ধক্যের কারণে তিনি এখন আর মনে করতে পারেন না তাঁর স্বামী কিংবা কোনো সন্তান আছে কি না। নিজের বলতে কোনো ভিটেমাটিও নেই তাঁর। দীর্ঘদিন ধরে সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের মাঠের এক কোণে, প্রতিষ্ঠানের জায়গায় একটি ভাঙা আধচালা ঘরে তিনি আশ্রয় নিয়ে আছেন।বৃদ্ধার এই আশ্রয়ের চারপাশ পুরনো কাপড় আর পলিথিন দিয়ে ঘেরা ছিল। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই সেখানে কাটত তাঁর দিন। সম্প্রতি টানা বৃষ্টিতে ঘরের চাল দিয়ে পানি পড়ে বিছানা, কাপড়চোপড়সহ সবকিছু ভিজে একাকার হয়ে যায়। শুকনা জায়গার অভাবে ঘরের এক কোণে গুটিসুটি মেরে রাত কাটাতে হতো তাঁকে। সেই সাথে ছিল মশার তীব্র উপদ্রব। ঝড়-বৃষ্টির রাতে ঘরটি ভেঙে পড়ার আশঙ্কায় সবসময় আতঙ্কে দিন কাটত এই বৃদ্ধার।

আলো রানী দাসের এই চরম দুর্দশার খবর পেয়ে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী তাৎক্ষণিকভাবে তাঁর কাছে ছুটে যান। তিনি নিজেই সেই ভাঙা ঘরে বসে বৃদ্ধার কষ্টের কথা শোনেন। এরপর বিলম্ব না করে তিনি নিজের ব্যক্তিগত খরচে ও উদ্যোগে পুরো ঘরটি নতুন করে মেরামত করার ব্যবস্থা করেন।ঘরটি ঠিক হওয়ার পর স্বস্তি প্রকাশ করে বৃদ্ধা জানান, আগে সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত, মশার যন্ত্রণায় ঘুমানো যেত না। এখন ঘরটি ঠিক হওয়ায় জীবনের শেষ বয়সে এসে তিনি অন্তত বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একটি নিরাপদ আশ্রয় ও শুকনা জায়গায় ঘুমানোর সুযোগ পেলেন।নিরাপদে মাথা গোঁজার মতো বৃদ্ধার এই সামান্য চাওয়াটুকু পূরণ করে অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী সমাজে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com