নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারীর উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) কোম্পানির লে অফ নোটিশ, কাঁচামাল সংকট। সৈয়দপুরে অসহায় নারীদের মধ্যে ১২৬ টি সেলাই মেশিন বিতরণ। নীলফামারীতে ২০২৫ সালের জুনিয়র স্কলারশিপ বিজয়ীদের পুলিশ সুপারের সংবর্ধনা হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হ’ত্যা’র অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন অর্থের অভাবে পরীক্ষা দেওয়া হলো না রিপার: মা ও মেয়ের বাঁচার আকুতি। সৈয়দপুরে আল-হামদ ফাউন্ডেশনের যাত্রা শুরু: প্রথম দিনেই ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান। রাজশাহীতে কলেজের ভেতর নারী শিক্ষককে জুতা পেটা, বিএনপি নেতা বহিষ্কার সৈয়দপুরে প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ উর্দুভাষীদের পুনর্বাসনে ইতিবাচক সরকার: বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে বরাদ্দ ৫ কোটি টাকা সৈয়দপুরের গর্বের বিদ্যাপীঠ ‘বাউস্ট’ ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মতবিনিময় সভা।
হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হ’ত্যা’র অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হ’ত্যা’র অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত শনিবার রাতে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে কোল টমাস অ্যালেন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক।হোটেলের অতিথি সেজে সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন বলে জানা গেছে। কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।

নৈশভোজ চলাকালীন হোটেলের বাইরে গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।গুলিতে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন, তবে তার বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তিনি বিপদমুক্ত।তদন্ত পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তারা এই ‘লোন উলফ’ বা একক হামলার ঘটনার তদন্ত করছেন।

হামলাকারী টমাস আ্যলেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ‘C2 Education’ নামক একটি টিউটরিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন এবং সেখানে ২০২৪ সালের ডিসেম্বরে ‘সেরা শিক্ষক’ মনোনীত হয়েছিলেন। বর্তমানে অভিযুক্ত অ্যালেন পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com