“বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মহোদয়ের কান্তজীউ মন্দির পরিদর্শন”
দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার
১২ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত স্থাপত্যশিল্পের উজ্জ্বল নিদর্শন ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen, Ambassador of the People’s Republic of China to Bangladesh মহোদয়।এ সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় দিনাজপুর জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি পুলিশ দল মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত মহোদয় কান্তজীউ মন্দিরের ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্যশৈলী পরিদর্শন করেন এবং এর ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবহিত হন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি