নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
“বউ মেলা” প্রায় ১১৭ বছর ধরে চলে আসা এই মেলাটি স্থানীয় অঞ্চলে পারিবারিক সৌহার্দ্য ও নারীদের বিনোদনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোজ্য তেল মজুত, ডোমারে তিন প্রতিষ্ঠানের জরিমানা।

ভোজ্য তেল মজুত, ডোমারে তিন প্রতিষ্ঠানের জরিমানা।

ভোজ্য তেল মজুদসহ নানা অনিয়মে নীলফামারীর ডোমারে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নামী প্রতিষ্ঠানের নকল পণ্য বাজারজাতকরণ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে ঐ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা করেছে। বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলায় পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়।অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্স-কে ১ লাখ টাকা,সাবেত ট্রেডার্স-কে ৫০ হাজার টাকা এবংমেসার্স শহিদুল অ্যান্ড সন্স-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী র‍্যাব-১৩ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির, নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নবসহ সেনাবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com