নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সৈয়দপুরের অজ্ঞান পার্টির ৩ সদস্য নীলফামারীর কিশোরগঞ্জে আটক।

সৈয়দপুরের অজ্ঞান পার্টির ৩ সদস্য নীলফামারীর কিশোরগঞ্জে আটক।

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জ থেকে সৈয়দপুরের ইজিবাইক ছিনতাই ও অজ্ঞান পার্টির সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১ এপ্রিল) উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গের গাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে নীরব ইসলাম (৩৮), তাঁর স্ত্রী রুপা আক্তার (৩৫) এবং একই এলাকার সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)।

কিশোরগঞ্জ থানা-পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে ইজিবাইক চালকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলত। পরবর্তীতে সুযোগ বুঝে কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করিয়ে চালকদের অচেতন করে ফেলত। চালক জ্ঞান হারালে তারা ইজিবাইকসহ সর্বস্ব লুট করে পালিয়ে যেত।ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com