নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সৈয়দপুরে স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে স্মৃতিসৌধ।

সৈয়দপুরে স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে স্মৃতিসৌধ।

সৈয়দপুরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি স্মৃতিসৌধ এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা।নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী)আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সৈয়দপুর পৌর প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে স্মৃতিসৌধ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে পৌর সভার পরিচ্ছন্নতা কর্মীরা পুরোদমে কাজ করছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মূল বেদী ধোয়ামোছা, চারপাশের আগাছা পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এছাড়া মূল স্তম্ভ ও সীমানা প্রাচীরে নতুন করে রঙের প্রলেপ দিয়ে স্মৃতিসৌধকে নতুন রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটির প্রথম প্রহরে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।পরিচ্ছন্নতা কাজের তদারকিতে থাকা কর্মকর্তারা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে যাতে সাধারণ মানুষ ও প্রশাসন সুন্দর পরিবেশে বীর শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করতে পারেন।কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, প্রতি মাসেই স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের অব্যাহত রয়েছে। এটা আমাদের একটি রুটিন ওয়ার্ক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com