নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সৈয়দপুরে ১৩’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সাবেক কাউন্সিলর মনজুর আলম।

সৈয়দপুরে ১৩’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সাবেক কাউন্সিলর মনজুর আলম।

সৈয়দপুরে ১৩’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সাবেক কাউন্সিলর মনজুর আলম।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব সৈয়দ মনজুর আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সৈয়দপুর সরকারি রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৩ নম্বর ওয়ার্ড সহ আশপাশ এলাকার প্রায় ১৩’শ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল ঈদ উদযাপনের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি ও সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ মনজুর আলম নিজস্ব অর্থায়নে এই আয়োজন করেন। বিতরণকালে তিনি এক আবেগঘন বক্তব্যে বলেন, “আমি যাকাত বা ফিতরা থেকে এসব দেইনি। আমার হালাল ব্যবসার উপার্জিত অর্থ দিয়ে আপনাদের জন্য এই সামান্য ঈদ উপহার নিয়ে এসেছি।” তিনি আরও জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া তার দীর্ঘদিনের অভ্যাস এবং নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীসহ সাধারণ মানুষ তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে একে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। উপহার নিতে আসা মানুষের চোখে-মুখে এ সময় আনন্দের আভা দেখা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com