নীলফামারীতে অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই ‘আইসললি’ নামে একটি শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করছিল। প্রয়োজনীয় মাননিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন বলেন, ভোক্তা অধিকার ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাপে কারচুপি বা অনুমোদনহীন খাদ্য উৎপাদনের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি