নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
লাইসেন্সবিহীন বেপরোয়া ডাকসু চট্টগ্রামবাসীর দুর্ভোগ

লাইসেন্সবিহীন বেপরোয়া ডাকসু চট্টগ্রামবাসীর দুর্ভোগ

চট্টগ্রামের মুরাদপুর সার্কেল। যানজট  এখন প্রাত্যহিক বিষয়। সকাল হতে রাত অবধি চলাচল করে তিন চাকাওয়ালার সিএনজি চালিত ডাকসু। ফিটনেসবিহীন এসব বাহন চালকদের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স।

স্থানীয় এক বাসিন্দা, সহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে সংবাদ জগৎ-কে জানান, “ ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ির লাইসেন্স নেই। এ সব ডাকসু টহলরত ট্রাফিক সার্জন্টদের সামনে দিয়ে কিভাবে চলাচল করে ?”

এসব তথাকথিত ‘ডাকসু’ নামে পরিচিত ত্রিযান সাধারণের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়িয়ে চলছেই। মুরাদপুর হতে অক্সিজেনগামী এ ধরনের বাহনের কারণেই গুরুতর রোগীকে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয়। অনেক সময় রোগী পথেই প্রাণ ত্যাগ করে।

সংশ্লিষ্ট স্থানের এক ভুক্তভোগী বলেন, পুলিশের ট্রাফিক বিভাগ এ বিষয়ে অবগত আছেন। পুলিশের অভিযান সত্বেও পুনরায় ঐ রুটে বেপোরোয়া গতিতে  এ যানগুলো চলতে থাকে। এছাড়া ডাকসু সিএজি’র অধিকাংশ চালক নাবালক। যার দরুন এতে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও জানান, “ একবার আমি এক ডাকশু চালক-কে গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে ডাকশু এবং ট্রাফিক সার্জন্টদের মধ্যে চুক্তি হয়। এতে তারা  এক ধরনের টোকেন পাই। এটি দিয়েই তারা মুরাদপুর-অক্সিজেন রুটে যাত্রী আনা-নেওয়া করে।

সড়কের পাশে নালার কন্সট্রাকশন হেতু এ ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন মুরাদপুর সার্কেলে কর্তব্যরত এক ট্রাফিক কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com