নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ক্লিনিক থেকে নারী রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক। ভারত থেকে পার্বতীপুরে আরো পাঁচ হাজার টন ডিজেল আসছে, আজ হজ যাত্রীদের প্রথম ফ্লাইট, কমেছে বারো হাজার টাকা। সৈয়দপুরে পেট্রোল পাম্পে বাইকের দীর্ঘ লাইন, তবুও মিলছে না তেল। সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ সৈয়দপুরে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ দীর্ঘদিনের,প্রতিকার কবে? বিনম্র শ্রদ্ধায় সৈয়দপুরে পালিত হয়েছে স্থানীয় “শহীদ দিবস” ভেস্তে গেল আলোচনা: পাকিস্তান ছাড়ল মার্কিন এবং ইরানি প্রতিনিধিদল সৈয়দপুরে প্রশাসনের অভিযান। সন্ধ্যা ৭ টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা। সৈয়দপুরে চড়া ইলিশের বাজার, সামনে পহেলা বৈশাখ।
পূজা করছেন জ্যাকুলিন: কর্মীকে গাড়ি উপহার

পূজা করছেন জ্যাকুলিন: কর্মীকে গাড়ি উপহার

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার এক কর্মীকে নতুন ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন। নবরাত্রি শেষে দশেরা বা দশমীর দিন কর্মীকে দেওয়া অভিনেত্রীর এমন উপহার মুগ্ধ করেছে নেটিজেনদের।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, নিজের কর্মীকে গাড়ি উপহার দিয়ে, দশেরার শুভ মুহূর্তে পূজা করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। নারকেল ভেঙে, লাড্ডু দিয়ে নতুন গাড়ির পূজা করেন জ্যাকলিনের ওই কর্মী। ওই অনুষ্ঠানের সময় জ্যাকলিনকে ট্রাফিক পুলিসের মতো পোশাক পরতে দেখা যায়। ইন্টারনেটে জ্যাকলিনের ওই ভিডিও প্রকাশ হতে তা ভাইরাল হয়ে ওঠে।

বলিউডের এক সূত্র জানিয়েছে, জ্যাকুলনের ওই কর্মী তার সঙ্গে বলিউডে কাজ করার শুরু থেকে রয়েছেন। দশেরার দিন ওই কর্মীকে এমন উপহার দিয়ে তিনি সারপ্রাইজড করতে চেয়েছিলেন। এর আগেও অবশ্য জ্যাকুলিন তার এক মেকাপ কর্মীকে গাড়ি উপহার দিয়েছেন।

লকডাউনের সময় সালমান খান এবং তার পরিবারের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। লকডাউন শেষে আনলক পর্ব শুরু হতেই জ্যাকলিন সেখান থেকে মুম্বাইতে ফিরে যান।

চলতি বছরের মে মাসে সালমান খানের সাথে ‘তেরে বিনে’র মিউজিক ভিডিওতে জ্যাকুলিনকে সর্বশেষ দেখা হয়েছিল। সালমান নিজেই গানটি গেয়েছেন এবং পরিচালনা করেছিলেন। গানটির শুটিং সালমানের প্যানভেল ফার্মহাউসে হয়েছিল।

জ্যাকুলিন ফার্নান্দেজকে সর্বশেষ মনোজ বাজপেয়ীর বিপরীতে ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবিতে অভিনয় করেন। শিগগিরই পবন কিরপালানির হরর কমেডি ‘ভূত পুলিশে’র অভিনয় করতে যাচ্ছেন জ্যাকুলিন। এতে অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন ইয়ামি গৌতম, সাইফ আলি খান, অর্জুন কাপুর এবং ফাতেমা সানা শেখ প্রমূখ। সামনে জন আব্রাহাম ও সালমান খানের বিপরীতে দুটি ছবিতেও দেখা যাবে তাকে।  সূত্র: জি নিউজ, মিড ডে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com