নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ইকু গ্রুপের সহযোগিতায় ২ হাজার পরিবারের মাঝে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ। সৈয়দপুরে মিস্ত্রিপাড়া এলাকা থেকে জু’য়া খেলার অপরাধে আটক ৩ সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তীব্র চিকিৎসক ও জনবল সংকট। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।  কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য। সৈয়দপুরে মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (FSTP)-এর গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত।। সৈয়দপুরে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করলো ইন্টারন্যাশনাল স্কুলের বার্জিস ও সারা.. নীলফামারী জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় মানুষের হাতের আকৃতির ছত্রাক। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা
সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন

সৈয়দপুরে তেতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ পদযাত্রায় ইনকিলাব মঞ্চের আহবায়ক জাবের যা বললেন

‘তেঁতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ’ পদযাত্রার অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (১২ অক্টোবর) রাতে শহরের পাঁচমাথা মোড়ে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয় দিল্লির প্রেসক্রিপশনে।

বক্তব্যের শুরুতে জাবের বলেন, আমরা ভোট চাওয়ার জন্য এখানে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের অধিকারের কথা বলার জন্য, বাংলাদেশের মাটিতে ইনসাফের ভিত্তি স্থাপন করার জন্য। তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ তিনবার স্বাধীন হয়েছে। ২০২৪ সালে ফ্যাসিবাদের পতন ঘটলেও এ আন্দোলনে যারা রক্ত দিয়েছেন ও জীবন দিয়েছেন, তাঁদের জন্য এখনো ইনসাফ নিশ্চিত করা যায়নি।

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকা-ের বিচার দাবি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ওসমান হাদি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর ভাষ্য, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ইনসাফের পক্ষে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন হাদি। এ কারণেই তাঁকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ হত্যাকা-ের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাবের বলেন, হাদি মৃত্যুর আগে তাঁর হত্যার বিচার চেয়ে গিয়েছিলেন।

জুলাই আন্দোলনের উদ্দেশ্য তুলে ধরে জাবের বলেন, জুলাই শুধু হাসিনাকে দিল্লিতে পাঠানোর জন্য ঘটে নাই। জুলাই শুধু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ঘটে নাই। জুলাই ঘটেছে বাংলাদেশের আজাদির জন্য। তিনি আরও বলেন, দেশে প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, উন্নয়নকাজে অনিয়ম, গুম ও হত্যাকা-ের অবসান ঘটাতে হবে। অন্যথায় দেশে প্রকৃত স্বাধীনতা ফিরে এসেছে এ কথা বলা যাবে না। এ পরিস্থিতিতে বাংলাদেশে ‘আরেকটি হাদি বিপ্লব’ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন ও হত্যাকা-ের বিচার নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের তিন দফা দাবির মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকা-ের বিচার নিশ্চিত করা।

এর আগে গত বুধবার (৭ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে ‘তেঁতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। ঘোষিত দাবির পক্ষে জনসমর্থন গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ পদযাত্রা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। সৈয়দপুরে কর্মসূচি চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com