নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট

জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট

🏏মেগা ফাইনালে ঐক্য ক্রীড়া পরিষদ চ্যাম্পিয়ন। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো

সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট।

গতকাল ৪ সেপ্টেম্বর (শুক্রবার) দর্শকে কানায় কানায় পরিপূর্ণ সৈয়দপুর রেলওয়ে মাঠের ফাইনাল খেলায় বেস্ট ইলেভেন টসে জিতে ঐক্য ক্রীড়া পরিষদ টিমকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়।

১০ ওভারের খেলায় ক্রীড়া ঐক্য পরিষদ ১৬১ রানের টার্গেট দেয় বেস্ট ইলেভেন কে,

খেলা শেষে বেস্ট ইলেভেন ৮২ রানে অলআউট হয়ে যায়।

এতে করে ক্রীড়া ঐক্য পরিষদ সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত এক সপ্তাহ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল।

সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আলহাজ্ব সৈয়দ মঞ্জুর আলমের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য নির্বাচিত সভাপতি মাহবুব-উর-রহমান (মাহবুব)।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ, আব্দুল গফুর সরকার ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহীন এবং জনাব রাজকুমার পোদ্দার, জনাব আনোয়ার হোসেন প্রামানিক, জনাব আক্তার হোসেন স্বপন, জনাব শওকত হায়াত শাহ, জনাব সুশান্ত কুমার, জনাব তরিকুল ইসলাম, জনাব আবুল কালাম মিন্টু, জনাব মমতাজ মিন্টু, জনাব মোবাশ্বের হোসেন প্রিন্স, জনাব আবিদ হোসেন লাড্ডান, জনাব পারভেজ আলম গুড্ডু, জনাব মতিয়ার রহমান প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি সহ ব্যক্তিগত পুরস্কার ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট, শ্রেষ্ঠ বলার, শ্রেষ্ঠ উইকেট সংগ্রহক ক্রেস্ট এবং মেডেল বিতরণ করেন।

#সৈয়দপুর

#সৈয়দপুর_বস্ত্র_ব্যবসায়ী_সমিতি

#ক্রিকেট_টুর্নামেন্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com