
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর (CPSCS)-এ সফলভাবে উদযাপিত হলো ‘মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা-২০২৬’।
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণীয় নাটক ও বিভিন্ন কর্মসূচিতে পুরো ক্যাম্পাস সচেতনতার বার্তায় মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার মো: আব্দুল আলিম,, উপাধ্যক্ষ (কলেজ) মহোদয় শিক্ষার্থীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সচেতনতামূলক এবং স্নেহময় দিকনির্দেশনা প্রদান করেন।
এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিছুর রহমান খাঁন উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী। তিনি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী উসরাত জান্নাত মাদকের অভিশাপ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে শিক্ষণীয় উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
মাদকের অভিশাপ থেকে মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজ গড়ে তোলা এবং সচেতন নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
#মাদকমুক্তসমাজ #AntiDrugCampaign2026 #CPSCSaidpur #সচেতনতা #Education #Bangladesh
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি