
নীলফামারীর সৈয়দপুরে চিনি গুড়া চাউলের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে।
একজন মুদিখানার দোকানদারের সাথে কথা বলে জানা যায়,গত একমাস আগেও এই চাউলের মূল্য ছিল ১৮০ টাকা কেজি, হঠাৎ করেই বাজার অস্থির হয়ে যাওয়ায় ২৪০ টাকা কেজি পর্যন্ত ওঠে, যা বর্তমানে ২১০-২২০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অবশ্য আমরা যদি এখন ২০০ টাকা কেজি বিক্রি করি তাহলেও আমাদের কেজিতে চার টাকা লাভ থাকে।
সৈয়দপুরে বেশিরভাগ চাল আসে দিনাজপুর থেকে। দিনাজপুরের জহুরা অটো রাইস মিলের সাথে কথা বলে জানা যায়, আমরা যে দামে চাউলের বস্তা বিক্রি করেছি সেই অনুযায়ী চিনিগুড়া চাউলের মূল্য খুচরা পর্যায়ে এত বেশি হওয়ার প্রশ্নই আসে না।
নিয়মিত বাজার মনিটরিং করলে দাম আরো কমে আসবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।
#চিনিগুড়া_চাউল#চাউলের_বাজার #সৈয়দপুর_বাজার
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি