নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা রংপুরে কোলে থাকা শিশুর গলায় ছু রি ঠেকিয়ে শিক্ষিকা মায়ের গলার চেইন ছিনতাই
নীলফামারীর জলঢাকায় রাস্তা নিয়ে বিরোধ।নি’হত এক যুবক।

নীলফামারীর জলঢাকায় রাস্তা নিয়ে বিরোধ।নি’হত এক যুবক।

নীলফামারীর জলঢাকায় বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে আপন চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ শিমুলবাড়ী মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া ইসলাম পিয়েল ওই এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মীরগঞ্জ শিমুলবাড়ী মুজিবনগর এলাকার তফর উদ্দিন ওরফে তপদ্দি মাহমুদের ছেলে মাজেদুল (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) ও তার মা মোছা তইবোন নেছা (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে কিবরিয়া ইসলামের সঙ্গে আপন চাচা ও ভাইদের বিরোধ চলছিল। আজকে সন্ধ্যায় রাস্তা নিয়ে কিবরিয়ার সঙ্গে তাদের বাগবিতণ্ডায় হয়। এসময়ে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কিবরিয়ার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com