নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর.. প্রধান শিক্ষক কুড়াল দিয়ে কোপালেন শিক্ষা কর্মকর্তাকে… মুকুর চৌধুরী ও সামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল। নীলফামারীর কাজিরহাট থেকে সাত অনলাইন জুয়ারী গ্রেফতার… উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা। দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ। দিনাজপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত… দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ..
সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার..

সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার..

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন থেকে অনলাইনভিত্তিক চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।

রোববার মধ্যরাতে ওই ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জুয়াড়িরা হলেন ওই এলাকার আইজ উদ্দিন বিশ্বাসের তিন ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), মো. সোহেল রানা (৩০) ও মো. হাছিনুর রহমান (৩৫) এবং বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন রায়(২০)।তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ এক লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, গ্রেপ্তার জুয়াড়িরা বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা নগদ, বিকাশ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে লেনদেন করত।তিনি আরও জানান, থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও লেনদেনের সত্যতা পাওয়া গেছে।র‌্যাব ক্যাম্প সূত্র জানায়, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তার চার জুয়াড়ি থানায় রয়েছেন। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com