নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
জর্দার কৌটায় জমিয়েছিলেন ২ লাখ টাকা, খুলে দেখেন সব শেষ নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস
নীলফামারীর উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) কোম্পানির লে অফ নোটিশ, কাঁচামাল সংকট।

নীলফামারীর উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) কোম্পানির লে অফ নোটিশ, কাঁচামাল সংকট।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে প্রতিষ্ঠানের ডাইরেক্টর অপরারেশন এরেন লি স্বাক্ষরিত একটি লে-অফ নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে বলা হয়, বর্তমানে দেশের বৈশিক সার্বিক পরিস্থিতির কারণে কাঁচামালের তীব্র সংকট ও ক্রেতার ক্রয় আদেশ (বায়ারের অর্ডার) হ্রাস পাওয়ায় প্রতিষ্ঠানের নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এজন্য আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯ এর সংশ্লিষ্ট ধারা ৪৫ মোতাবেককারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে লে-অফ ঘোষণা করা হয়। লে-অফ চলাকালে কোনো শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের কারখানায় উপস্থিত বা দৈনিক হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। কাঁচামালের সরবরাহ এবং ক্রয় আদেশ পেলে কারখানায় সকলকে উপস্থিত হওয়ার জন্য জানানো হবে। নোটিশে আরও বলা হয়, কারখানা লে-অফকালে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণকে বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯ এর ধারা ১৫ মোতাবেক বেতন-ভাতাদি পরিশোধ করা হবে। এছাড়া আগামী ৭ মে থেকে ১৪ মে এর মধ্যে পবিত্র ঈদ উল আযহার বোনাস ব্যাংকের মাধ্যমে সকলের স্ব-স্ব অ্যাকাউন্টে প্রদান করা হবে।

এ বিষয়ে নীলফামারী উত্তরা ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, কাঁচামালের অভাব ও অর্ডার কম থাকার কারণে বুধবার বিকেলের দিকে অনির্দিষ্টকালের জন্য লে-অফ নোটিশ ঘোষণা দিয়েছে ম্যাজেন বিডি কর্তৃপক্ষ। কাঁচামালের সরবরাহ এবং ক্রয় আদেশ পেলে কারখানার কার্যক্রম পুনরায় চালু হবে।

প্রসঙ্গত, ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লি-এ ৪ হাজার ৩৬১ জন স্থানীয় শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং চীনা নাগরিক ও বিশেষজ্ঞ রয়েছেন ৯৬ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com