নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
উর্দুভাষীদের পুনর্বাসনে ইতিবাচক সরকার: বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে বরাদ্দ ৫ কোটি টাকা

উর্দুভাষীদের পুনর্বাসনে ইতিবাচক সরকার: বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে বরাদ্দ ৫ কোটি টাকা

উর্দুভাষীদের পুনর্বাসনে ইতিবাচক সরকার: বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে বরাদ্দ ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসন এবং দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান পরিষ্কার করেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, উর্দুভাষীদের জীবনমান উন্নয়নে সরকার অত্যন্ত ইতিবাচকভাবে কাজ করছে।

পুনর্বাসনে সমীক্ষার পরিকল্পনায় প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর পল্লবীসহ বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত হয়নি, তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিদ্যুৎ বিলের সংকট নিরসনক্যাম্পগুলোতে বিদ্যুৎ বিল সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা অবসানেও সরকার পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী জানান ২০১৬ সাল পর্যন্ত উর্দুভাষীদের ক্যাম্পগুলোতে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ৪০ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৫৩ টাক। সিদ্ধান্ত অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে।বর্তমান বরাদ্দ: চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে উর্দুভাষীদের বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বর্তমানে পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে।

সরকার উর্দুভাষী নাগরিকদের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং তাদের মূলধারার আবাসন সুবিধায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com