নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
সৈয়দপুরে তারাবিহ চলাকালে খতিবের মোটরসাইকেল চুরি

সৈয়দপুরে তারাবিহ চলাকালে খতিবের মোটরসাইকেল চুরি

সৈয়দপুরে তারাবিহ চলাকালে মসজিদের সামনে থেকে খতিবের মোটরসাইকেল চুরি,,

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে তারাবিহ নামাজ পড়ানোর সময় মসজিদের সামনে থেকে এক খতিবের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে শহরের বানিয়াপাড়া তেলিপাড়া এলাকার বায়তুল আকসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
ভুক্তভোগী মাওলানা মো. হোসেন আহম্মেদ (৬০) ওই মসজিদের খতিব এবং শহরের লায়ন্স স্কুল সংলগ্ন হাতিখানা তিন মাথা মোড় এলাকার বাসিন্দা।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে মাওলানা হোসেন আহম্মেদ তাঁর ব্যবহৃত নীল রঙের ১০০ সিসির টিভিএস সেন্ট্রা মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-হ-২৩-৭৫৭৬) নিয়ে মসজিদে যান। মোটরসাইকেলটি মসজিদের সামনে তালাবদ্ধ করে রেখে তিনি ভেতরে তারাবিহ নামাজ পড়াতে ঢোকেন। রাত আনুমানিক ১০টার দিকে নামাজ শেষে বাইরে বেরিয়ে দেখেন নির্দিষ্ট স্থানে তাঁর মোটরসাইকেলটি আর নেই।
পরবর্তীতে মুসল্লিদের সাথে নিয়ে আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সেটির কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় খতিবের জামাতা মো. হোসেন হাসু বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com