নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ক্লিনিক থেকে নারী রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক। ভারত থেকে পার্বতীপুরে আরো পাঁচ হাজার টন ডিজেল আসছে, আজ হজ যাত্রীদের প্রথম ফ্লাইট, কমেছে বারো হাজার টাকা। সৈয়দপুরে পেট্রোল পাম্পে বাইকের দীর্ঘ লাইন, তবুও মিলছে না তেল। সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ সৈয়দপুরে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ দীর্ঘদিনের,প্রতিকার কবে? বিনম্র শ্রদ্ধায় সৈয়দপুরে পালিত হয়েছে স্থানীয় “শহীদ দিবস” ভেস্তে গেল আলোচনা: পাকিস্তান ছাড়ল মার্কিন এবং ইরানি প্রতিনিধিদল সৈয়দপুরে প্রশাসনের অভিযান। সন্ধ্যা ৭ টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা। সৈয়দপুরে চড়া ইলিশের বাজার, সামনে পহেলা বৈশাখ।
সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

এম, এ খালেক সৈয়দপুর (নীলফামারী)

পুরানো গ্লানি মুছে নতুন স্বপ্ন আর উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর বর্ণাঢ্য আয়োজনে পুরো শহর উৎসবে মাতোয়ারা ছিল।

পহেলা বৈশাখের দিনের প্রথম সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল সাজে সজ্জিত এই র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শহরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্যদিকে, সৈয়দপুর রেলওয়ে স্টেশনের পাশে রেলওয়ের শহীদ স্মৃতি পার্ক প্রাঙ্গনে দিনব্যাপী উৎসবের আয়োজন করে ‘সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ’। ভোরের স্নিগ্ধতায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়। উদীচী শিল্পীগোষ্ঠীসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নিয়ে লোকজ গান ও নৃত্যে দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন এবং বর্ণাঢ্য র‍্যালি। দিনভর নানা অনুষ্ঠানের পর বিকেলে মঞ্চস্থ হয় মনোমুগ্ধকর নাটক, যার মধ্য দিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘটে।

এছাড়াও সৈয়দপুর শহরের বাংলা হাই স্কুল মাঠে বৈশাখী মেলা এবং বিমানবন্দর সড়কের ডাকবাংলার সামনে পিঠা উৎসব সৈয়দপুর বাসীকে বৈশাখের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছিল।

বাঙালির এই প্রাণের উৎসবে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সৈয়দপুরকে এক মিলনমেলায় পরিণত করেছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

One response to “সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ”

Leave a Reply to Derrick3391 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com