নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ক্লিনিক থেকে নারী রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক। ভারত থেকে পার্বতীপুরে আরো পাঁচ হাজার টন ডিজেল আসছে, আজ হজ যাত্রীদের প্রথম ফ্লাইট, কমেছে বারো হাজার টাকা। সৈয়দপুরে পেট্রোল পাম্পে বাইকের দীর্ঘ লাইন, তবুও মিলছে না তেল। সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ সৈয়দপুরে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ দীর্ঘদিনের,প্রতিকার কবে? বিনম্র শ্রদ্ধায় সৈয়দপুরে পালিত হয়েছে স্থানীয় “শহীদ দিবস” ভেস্তে গেল আলোচনা: পাকিস্তান ছাড়ল মার্কিন এবং ইরানি প্রতিনিধিদল সৈয়দপুরে প্রশাসনের অভিযান। সন্ধ্যা ৭ টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা। সৈয়দপুরে চড়া ইলিশের বাজার, সামনে পহেলা বৈশাখ।
বিনম্র শ্রদ্ধায় সৈয়দপুরে পালিত হয়েছে স্থানীয় “শহীদ দিবস”

বিনম্র শ্রদ্ধায় সৈয়দপুরে পালিত হয়েছে স্থানীয় “শহীদ দিবস”

এম, এ খালেক, সৈয়দপুর (নীলফামারী)

১২ এপ্রিল নীলফামারীর সৈয়দপুরবাসীর হৃদয়ে এক গভীর ক্ষত ও শোকাতুর স্মৃতির দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর বর্বরতা শোয় শহীদ হওয়া দেড় শতাধিক সূর্যসন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে ‘সৈয়দপুর স্থানীয় শহীদ দিবস’।

শহীদদের রক্তের স্মৃতিধন্য রংপুরের নিসবেতগঞ্জ বালারখাল বধ্যভূমি এবং সৈয়দপুরের শহীদ স্মৃতি অম্লান আজ পরিণত হয়েছিল শোকাতুর মানুষের মিলনমেলায়।

দিবসটি উপলক্ষে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১, সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে রংপুরের নিসবেতগঞ্জ বালারখাল বধ্যভূমি প্রাঙ্গণে এক আবেগঘন স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সেই বিভীষিকাময় দিনের স্মৃতি রোমন্থন করেন।আলোচনায় অংশ নেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কালিরঞ্জন বর্মণ।রংপুর জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। শহীদ পরিবারের সন্তানদের মধ্যে মো. রাশেদুজ্জামান রাশেদ, প্রকৌশলী মো. মোনায়মুল হকসহ আরও অনেকে। বক্তারা বলেন, ৫৪ বছর আগের সেই নির্মমতা আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। প্রিয়জন হারানোর বেদনা বুকে নিয়ে প্রজন্মের পর প্রজন্ম এই বধ্যভূমিতে আসে শুধু শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করতে নয়, বরং ত্যাগের সেই ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে।

দিনের শুরুতে সকালে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত শহীদ স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় প্রজন্ম ’৭১ ও প্রথম আলো বন্ধুসভা। এ সময় এক নীরব শোকের আবহ তৈরি হয়, যেখানে উপস্থিত সবাই ভাষা আন্দোলনের বীর শহীদদের পাশাপাশি স্থানীয় এই বীরদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

কি ঘটেছিল ইতিহাসের সেই কালো দিনে: ১২ এপ্রিল, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা ডা. জিকরুল হকসহ শহরের প্রায় ১৫০ জন বিশিষ্ট নাগরিককে আটক করে সৈয়দপুর সেনানিবাসে নিয়ে যায়। দীর্ঘ ১৯ দিন অমানুষিক নির্যাতনের পর ১২ এপ্রিল তাদের নিয়ে যাওয়া হয় রংপুর সেনানিবাসের দক্ষিণ পাশে ঘাঘট নদীর বালুচরে (নিসবেতগঞ্জ)।সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মেশিনগানের ব্রাশফায়ারে হত্যা করা হয় স্বাধীনতাকামী এই মানুষগুলোকে। শহীদদের তালিকায় ছিলেন:ডা. জিকরুল হক (তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য)ডা. সামসুল হক, ডা. বদিউজ্জামান ,তুলশীরাম আগরওয়ালা, রামেশ্বর আগরওয়াল, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিনসহ অসংখ্য অকুতোভয় মানুষ।

এটি একটি ক্যালেন্ডারের তারিখ নয়। এটি সৈয়দপুরবাসীর আত্মত্যাগ, বীরত্ব এবং কান্নার ইতিহাস। নিজ জন্মভূমির স্বাধীনতার জন্য যারা হাসিমুখে প্রাণ দিয়েছিলেন, তাদের এই স্মৃতি চিরকাল অম্লান থাকবে সৈয়দপুরবাসী সহ বাঙালির হৃদয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com