নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। নীলফামারীর জলঢাকায় রাস্তা নিয়ে বিরোধ।নি’হত এক যুবক। বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা। কিশোরীকে ধ’র্ষ’ণ ও হ”ত্যার জেরে আসামির বাড়িতে আ’গুন। নি’হত তিন.. অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে জেলা পরিষদ।এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান। দেশের ইতিহাসে দ্রুততম বিচার: শিশু রামিসা ধ*র্ষ’ণ ও হ’ত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে আকস্মিক উপস্থিত পুলিশ সুপার। ৩৮ বছর ধরে নিখোঁজ স্বামী ফিরে এলেন হঠাৎ, রাগ ভাঙছে না স্ত্রীর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো। ১জুন থেকে কার্যকর!! সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে জেলা পরিষদ।এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে জেলা পরিষদ।এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান।

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার

মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চহরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর জেলা পরিষদ।

দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর পুনর্বাসনে জেলা পরিষদের পক্ষ থেকে মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।

সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত মো. আব্দুল মজিদ পান ৪০ হাজার টাকা এবং অপর দুই পরিবারকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। এভাবে তিন পরিবারের মাঝে মোট ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু, সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত সাগর, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গুলজার হোসেন, ইউপি সদস্য মো. মোস্তফা হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কয়েকদিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে চহরা গ্রামের মো. আব্দুল মান্নান, মো. মোফাজ্জল হোসেন ও মো. আব্দুল মজিদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়ে।এ সময় জেলা পরিষদের প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্থানীয়রা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এমন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে কাজ করবে..

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com