সৈয়দপুর সহ নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা সমূহের কিছু কিছু তেল পাম্পে ঝুলছে সাইনবোর্ড, লেখা রয়েছে “তেল নেই পাম্প বন্ধ” এই পরিস্থিতির সুযোগ নিয়ে পাড়া মহল্লার লাইসেন্সবিহীন খুচরা দোকানে প্রায় তিনগুণ বেশি দামে তেল বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে।গত কয়েক দিন ধরে নীলফামারীর অধিকাংশ পাম্পে তেল সরবরাহ নেই।যেসব পাম্প খোলা আছে, সেখানে মটর সাইকেলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং জনপ্রতি মাত্র ১০০ থেকে ২০০ টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না, নেই অকটেন।পাম্পে তেল না পাওয়ায় সাধারণ মানুষ খুচরা দোকান থেকে চড়া দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন। অভিযোগ উঠেছে, খুচরা বিক্রেতারা প্রতি লিটার পেট্রোল ও অকটেন প্রায় ২০০/৩০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছেন।সাধারণ ক্রেতাদের অভিযোগ, পাম্প মালিকরা ডিপো থেকে আনা তেল সরাসরি পাম্পে বিক্রি না করে লাইসেন্সবিহীন খুচরা দোকানে সরবরাহ করে কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং হঠাৎ ক্রেতাদের ভিড় বেড়ে যাওয়ায় এই চাপ তৈরি হয়েছে।সৈয়দপুর শহরের এক পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে কথা বলে জানা যায়, তাদের পাম্পে প্রতিদিন ১২০০ লিটার অকটেন এবং পেট্রোলের চাহিদা থাকলেও পাচ্ছেন মাত্র ৬০০ লিটার তাই সবাইকে ১০০-২০০ টাকায় তেল ভাগ করে দিচ্ছেন।বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন গত ২২ মার্চ রাতে এক বিবৃতিতে জানিয়েছে যে, জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের সব পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান যু দ্ধে র প্রভাবে তেলের আন্তর্জাতিক সরবরাহ বিঘ্নিত হওয়াকেও এই সংকটের একটি কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই সংকটের কারণে বিশেষ করে ঈদে স্বপরিবারে মোটরসাইকেলে ঘুরতে যাওয়া পরিবার এবং কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।#hellosaidpur24news #flowerseveryonehighlights #জনদুর্ভোগ #fuel #Saidpur
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি