নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
নীলফামারী জেলার ডোমারে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-তে মাটিকাটার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। জমজমাট আয়োজনে শেষ হলো সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ক্রিকেট টুর্নামেন্ট নীলফামারী সদরের কচুকাটা বাজারে অ’বৈধভাবে সার মজুদ,৭৪৮ বস্তা জব্দ, ২০ হাজার টাকা জ’রিমানা। সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সোস,, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি”র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন,, নীলফামারীর ডিমলায় শখের বাগান থেকে নাসরিনের আয় এখন প্রতি মাসে লাখ টাকা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় জশনে জুলুস রাত আটটার পর দোকান খোলা থাকায় জরিমানা
সৈয়দপুরে সেমাই তৈরিতে রং, ৪০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে সেমাই তৈরিতে রং, ৪০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: নাজ ফুড প্রোডাক্টসকে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‌্যাব-১৩-এর একটি যৌথ দল। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, খাবারে অনুমোদনবিহীন ক্ষতিকর রঙ মিশ্রণ এবং অবৈধ মজুতের দায়ে ‘নাজ ফুড প্রোডাক্টস’ নামক একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সৈয়দপুর শহরের বিসিক শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই। এছাড়া সেমাই আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহৃত ও শিল্প কারখানার ক্ষতিকর রঙ, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটির কারখানায় উৎপাদিত সেমাইয়ের কোনো যথাযথ লেবেল বা উৎপাদন ও মেয়াদের তারিখ ছিল না। পাশাপাশি বিশাল পরিমাণ সেমাই নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা হয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের মালিককে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, “ঈদকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

র‌্যাব-১৩ এর কর্মকর্তারা জানান, জনস্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে এই ধরনের যৌথ অভিযান আগামীতেও নিয়মিত পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com