সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানের চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহিত করবে। ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন জানানো হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি