যুদ্ধ নয়,শান্তি চাই—ইরানে আগ্রাসন বন্ধের দাবিতে সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন
মার্কিন-ইসরাইল আগ্রাসনের নিন্দা,বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা
।নীলফামারীর সৈয়দপুরে ‘যুদ্ধ নয়,শান্তি চাই’ স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখা।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে শুক্রবার (৬ মার্চ) বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে ‘মার্কিন-ইসরাইল আগ্রাসন ধ্বংস হোক—নিপাত যাক’যুদ্ধ নয়—শান্তি চাই’,‘নো ওয়ার অন ইরান’এবং ৬ মার্চ যশোর ট্র্যাজেডি দিবস’সহ নানা স্লোগান প্রদর্শন করেন।একইসঙ্গে তারা অবিলম্বে ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের আগ্রাসন বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,যুদ্ধ কখনোই মানবতার কল্যাণ বয়ে আনে না।বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকল আগ্রাসন বন্ধ হওয়া জরুরি। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন,যুদ্ধ উসকে না দিয়ে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু,সাধারণ সম্পাদক অপু বিশ্বাস,সহ-সাধারণ সম্পাদক বিলকিস আক্তার নীলু এবং সাহিত্য সম্পাদক ফারহানা সুলতানা প্রমুখ।
বক্তারা আরও বলেন,বিশ্বের যে কোনো প্রান্তে আগ্রাসন ও যুদ্ধ মানবতার জন্য হুমকি।তাই শান্তি প্রতিষ্ঠায় সচেতন নাগরিক সমাজকে সোচ্চার হতে হবে।কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি