নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো। ১জুন থেকে কার্যকর!! সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫ সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। নীলফামারীতে মোটরসাইকেলে পাঁচ বছরের শিশু অ প হ র ণ এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ,, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু নীলফামারীতে শিশুকে যৌ’ন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষক আটক সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার..
সৈয়দপুরে ব্রিটিশ শাসনের সাক্ষী গির্জা

সৈয়দপুরে ব্রিটিশ শাসনের সাক্ষী গির্জা

সৈয়দপুরের দেড়শ বছরের প্রাচীন ক্যাথলিক গির্জা। নীলফামারীর বুকে ব্রিটিশ ইতিহাসের সাক্ষী।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রেলের শহর সৈয়দপুরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ১৪০ বছরের পুরনো এক রোমান ক্যাথলিক গির্জা। ব্রিটিশ শাসন আমলের স্থাপত্যকলা আর ঐতিহ্যের মিশেলে তৈরি এই গির্জাটি আজও পর্যটকদের মুগ্ধ করে।১৮৭০ সালে ব্রিটিশ সরকার সৈয়দপুরে যখন দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা স্থাপন করে, তখন এখানে কাজের প্রয়োজনে বহু ব্রিটিশ এবং অ্যাংলো-ইন্ডিয়ান, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস শুরু করেন। তাদের ধর্মীয় উপাসনার সুবিধার্থে ১৮৮৬ সালে ব্রিটিশ সরকার সৈয়দপুর রেলস্টেশনের নিকটবর্তী সাহেব পাড়ার দুই প্রান্তে দুটি গির্জা নির্মাণ করে। এর মধ্যে একটি হলো এই রোমান ক্যাথলিক গির্জা এবং অন্যটি প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের ‘ক্রাইস্টচার্চ’।রোমান ক্যাথলিক গির্জাটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর গথিক স্থাপত্যশৈলী। লাল ইটের এই স্থাপনাটি রোমান ও ইউরোপীয় স্থাপত্যকলার এক অপূর্ব সংমিশ্রণ। এর সুউচ্চ মিনার এবং কারুকার্যময় দেয়াল আজও ব্রিটিশ যুগের আভিজাত্যের কথা মনে করিয়ে দেয়। গির্জা প্রাঙ্গণে রয়েছে মনোরম পরিবেশ এবং একটি পুরনো পুরোহিত ভবন, যা তিন বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত।ভ্রমণ পিপাসুরা খুব সহজেই আসতে পারেন।সৈয়দপুর রেলওয়ে স্টেশনের খুব কাছেই, রেলওয়ে কারখানার প্রবেশ পথে সাহেব পাড়া এলাকায় এই গির্জাটির অবস্থান। শান্ত স্নিগ্ধ সবুজ পরিবেশের কারণে পাখির কিচিরমিচির শব্দে এখানে দর্শনার্থীরা নিয়মিত ভিড় করেন।এই গির্জা দেখার পাশাপাশি পর্যটকরা সৈয়দপুর রেলওয়ে কারখানা এবং সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় অনন্য স্থাপত্যের চিনি মসজিদ দেখে আসতে পারেন।কিভাবে যাবেন?ঢাকা থেকে সড়ক, রেল কিংবা আকাশপথে সরাসরি সৈয়দপুর আসতে পারেন। এছাড়াও অন্যান্য জেলা থেকে বাস এবং ট্রেনে আসতে পারেন। সৈয়দপুর শহর থেকে রিকশা বা ইজিবাইকে খুব সহজে সাহেব পাড়ার এই গির্জা সহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা সমূহ ঘুরে যেতে পারেন। #hellosaidpur24news#ভ্রমণ #Saidpur #Nilphamari #travel #history

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com