নোটিশ :
hellosaidpur24news.com-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।🔎 প্রতিষ্ঠান: HelloSaidpur24News🌐 ওয়েবসাইট: hellosaidpur24news.com 📝 শূন্যপদসমূহ: 1️⃣ নিউজ রিপোর্টার (সৈয়দপুর ও আশেপাশের এলাকা) 2️⃣ সাব-এডিটর 3️⃣ কনটেন্ট রাইটার 4️⃣ ফটো/ভিডিও জার্নালিস্ট✅ যোগ্যতা: সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার শুদ্ধ বাংলা লিখতে ও সম্পাদনা করতে পারদর্শী স্মার্টফোন/ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণে দক্ষতা অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা
সংবাদ শিরোনাম:
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো। ১জুন থেকে কার্যকর!! সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নি’হ’ত বেড়ে ৫ সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। নীলফামারীতে মোটরসাইকেলে পাঁচ বছরের শিশু অ প হ র ণ এলাকাবাসীর উদ্বেগ প্রকাশ,, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত সৈয়দপুরে ইকু গ্রুপের ৩০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু নীলফামারীতে শিশুকে যৌ’ন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষক আটক সৈয়দপুরে তিন ভাইসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার..
নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার

নীলফামারীতে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন ভিসা জালিয়াতি এবং অবৈধ অনলাইন জুয়া (ক্যাসিনো) চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ৩নং নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফারাসের পাড়া গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ রকি ইসলাম (১৯) এবং তার ছোট ভাই (আইনের সহিত সংঘাতে জড়িত শিশু) মোঃ স্বাধীন ইসলাম (১৭)।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই দুই ভাইকে আটকের পর তাদের তল্লাশি করে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে দেখা যায়, তারা দীর্ঘদিন ধরে গুগল ক্রোম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন ভিসা জালিয়াতি এবং ক্যাসিনোসহ বিভিন্ন সাইটে অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব অবৈধ কর্মকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-১১, জিআর-১৩৩/২০২৬) দায়ের করা হয়েছে। আজ সোমবার (৪ মে) তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Comments are closed.

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com